৭:৩৯ অপরাহ্ণ
সিলেটে রমজান মাসের খাদ্য পেলো একশত পরিবার
সিলেটের সাপ্লাই এবং এয়ারপোর্ট থানার কাকুয়ারপারে শতাধিক অসহায় গরীব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ফেইসবুক গ্রুপ বিত্তিক সংগঠন আই লাভ বাংলাদেশ (I L B)। দ্বিতীয় পযার্য়ে খাদ্য সামগ্রী সিলেট এয়ারপোর্ট কাকুয়ারপারে পবিত্র মাহে রমজান উপলক্ষে আই লাভ বাংলাদেশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আই লাভ বাংলাদেশের এডমিন জিতু মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক তিন বারের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ,সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম,সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক, খাসদবীর (রঃ) ইসলামি সমাজ কল্যান সংস্থার সভাপতি নিয়ামত উল্লাহ বাপ্পি,বিশিষ্ট মুরুব্বি উস্তার আলী মটর,ইদ্রিস মিয়া,আফরুজ আলী খান,এমদাদুল হক সোহাগ প্রমুখ।
এ সময় মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সহযোগিতা নিয়ে অসহায় মানবতার পাশে দাঁড়ানো মুসলমাদের জন্য ইমানি দায়িত্বও বটে। করোনাভাইরাসের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে দুস্থ এবং অসহায়দের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।আজকে আই লাভ বাংলাদেশ যেভাবে অসহায়দের সহযোগীতা করে যাচ্ছে আমি তাদের সকল সদস্যদের সাধুবাদ জানাই।