৯:২৭ অপরাহ্ণ
টিআইবি'র উদ্যোগে দুইদিনব্যাপী মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সুশাসনের চ্যালেন্স গ্রহণ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈ*রি*তে সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে দুইদিন ব্যাপি মফস্বল সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
আজ (২২সেপ্টেম্বর) রোববার বিকাল তিনটার দিকে ঢাকার মাইডাস সেন্টারে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বি*ত*র*ণ শেষে এই কর্মশালার সমাপ্ত ঘোষণা করেন।
বাংলাদেশ ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল তার নিজস্ব অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। দুইদন ব্যাপি এ প্রশিক্ষণ করল টিআইবির আউটরিচ এন্ড কমিউনিকেশনের পরিচালক তৌহিদুল ইসলামের পরিচালনায় দ্বিতীয় দিনের প্রশিক্ষক ছিলেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, এনার্জি গভর্নেন্সের কোঅর্ডিনেটর (টিআইবি) নেওয়াজুল মওলা প্র*মু*খ। এছাড়া প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন, ক্লিন এর নির্বাহী প্রধান হাসান মেহেদী, দৈনিক প্রথম আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি গোলাম ইফতেখার মাহমুদ, এনার্জি গভর্নেন্সের কোঅর্ডিনেটর (টিআইবি) নেওয়াজুল মওলা। দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে দে*শে*র কয়েকটি জেলা ও উপজেলা থেকে ৩০ জন কর্মরত মফস্বল সাংবাদিক অংশগ্রহণ করেছে।