শুক্রবার, মে ১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৫ মার্চ ২০ ২১
২:৪৪ অপরাহ্ণ

তারেক রহমানসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: সিলেট জেলা বিএনপির নিন্দা

সুনামগঞ্জের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। অবিলম্বে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার মহান স্বাধীনরতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক জনতা গণতন্ত্র পুনরুদ্ধারে আজ ঐক্যবদ্ধ দেখে সরকারের ভীত নড়বড়ে হয়ে যাচ্ছে। তাই মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে সুনামগঞ্জের আদালতে তারেক রহমান সহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ষড়যন্ত্রমুলক উক্ত মামলায় আসামী করা হয়েছে- বিএনপি নেতা এম এ মালিক, এম কয়সর আহমেদ, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, মিসবাহুজ্জামান সুহেল, কামাল উদ্দিন, রহিম উদ্দিন, মাহিদুর রহমান, আনোয়ার হোসাইন খোকন, আফজল হোসেন, ব্যারিষ্টার আব্দুস সালাম, হাবিবুর রহমান, নাসির আহমদ শাহীন, শাহ আক্তার হোসাইন টুটুল, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন, মো: আবুল হোসেন, হেলাল নাসিমুজ্জামান, তাজবির চৌধুরী শিমুল, নাসিম আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, ডা: মুজিবুর রহমান মুজিব, মুসলেহ উদ্দিন আহমদ, আরিফ মোতাহার ও কবির রেজা প্রমূখ কে। অবিলম্বে ষড়যন্ত্রমুলক এই মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ