৮:৪৮ অপরাহ্ণ
বিশ্বনাথে ‘মেডিএইড এ্যাডভান্স মেডিকেল সেন্টারের’ উদ্বোধন
সর্বধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ স্টাফ ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক স্বীকৃত সিলেট ‘মেডিএইড’ এর সহযোগী প্রতিষ্টান মেডিএইড এ্যাডভান্স মেডিকেল সেন্টারের।
সোমবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ রামপাশা রোডে অবস্থিত আল-বুরাক শপিং সেন্টারে ‘মেডিএইড এ্যাডভান্স মেডিকেল সেন্টারের’ শুভ উদ্বোধন করেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান।
প্রতিষ্টানের এমডি ড. মাহমুদুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে মজিদ ও ডা. সাদিয়া সুলতানার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উক্ত প্রতিষ্টানের ডাক্তার তওছিফ ইবনে আহবাব, থানার ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবতি, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, মাষ্টার এমাদ উদ্দিন, আওয়ামীগীল নেতা তপন কুমার দাস, সাংবাদিক রফিকুল ইসলাম জুবায়ের, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাস পাপ্প। অনুষ্টানে সমাপনি বক্তব্য দেন, ড. মাহমুদুল মজিদ চৌধুরীর ছেলে ড. সাদমান সাকিব চৌধুরী।