বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ অক্টোবর ২০ ২০
২:১৪ অপরাহ্ণ

ধর্ষণের প্রতিবাদে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আলোক প্রজ্বলন কর্মসুচি

সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আলোক প্রজ্জ্বলন কর্মসুচি করেছে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ।  

গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় কালিগঞ্জ বাজারে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা এটিএম নাসির এর সভাপত্বিতে ও ছাত্রলীগ নেতা নিবাস দাস এর পরিচালনায় কর্মসূচি পালন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আছকর আহমদ, আফসার আহমদ, আফজল , রিপন, শচিন , মুন্না সহ নেতাকর্মীরা।

উপস্থিত ছাত্রলীগের নেতা কর্মিরা বলেন,ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। আমরা জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাদের কঠিন হুশিয়ারী জানিয়ে দিতে চাই। ধর্ষকরা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। তাদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। তবে এইসকল ঘটনাকে কেন্দ্র করে কেউ নোংরা রাজনীতি করার চেষ্টা করলে তাদের ছাড় দেয়া হবে না।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ