১১:৩০ অপরাহ্ণ
মকসুদকে গ্রেফতারের প্রতিবাদে কোম্পানীগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল
নবনির্বাচিত সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা যুবদল।
টুকেরবাজার সিএনজি স্ট্যাণ্ড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে পুনরায় স্ট্যাণ্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বাহার আহমদ রুহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রজন মিয়া, বাবুল আহমেদ বাবুল, মুস্তাকিম আহমেদ ফরহাদ, আব্দুল্লাহ আল মামুন, রাইসুল ইসলাম রাজন, আবুল হোসেন, বাছিত বিন বাসিত, উপজেলা যুবদলের সদস্য বিলাল মিয়া।
আরও উপস্থিত ছিলেন মুহিবুর রহমান, হযরত মিয়া, জামাল উদ্দিন, বাক্কার আহমেদ, মাসুক মিয়া, আঃ রব, নুরুজ্জামান, আবুল, ইব্রাহিম, মাসুদ রানা, সাইদুল ইসলাম, জুনেদ আহমেদ, রফিক আহমেদ, মোবারক হোসেন, ওয়ারিছ তালুকদার, সামসুদ্দিন, আলাউদ্দিন, শামসুদ্দিন ২, দিলোয়ার, জৈন উদ্দিন, সাদ্দাম, মুহিবুর রহমান, জয়নাল, তোফায়েল, আল আমিন, কবির, বাছির, নাঈম, কবির, কামরুল, সোনা মিয়া, সাদ্দাম হোসেন, এলাইছ মিয়া, জসিম উদ্দিন, রুহেল আমদ, সজীব উদ্দিন, সোহাগ, নাজিম উদ্দিন, আছাদুর রহমান, আশরাফুল, শাহিন মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে যেভাবে রাতের আধাঁরে ঘরের তালা ভেঙ্গে সাদা পোশাকে গ্রেফতার করা হয়েছে তা নজিরবিহীন। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেফতার ও নির্যাতন চালিয়ে তাদের লুটপাটের বিরুদ্ধে জনগনের প্রতিবাদ কর্মসূচিকে থামিয়ে দিতে চায়। গ্রেফতার-নির্যাতন করে জনগণের প্রতিবাদের স্রোত থামিয়ে রাখা যাবে না।