মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ নভেম্বর ২০ ২০
৫:৪৪ অপরাহ্ণ

মাস্ক পরে 'স্পাইডারম্যান-৩'র প্রথম ছবি প্রকাশ করলেন টম হল্যান্ড

মার্ভেল কমিকস'র স্পাইডারম্যান সিরিজের পরবর্তী ছবি স্পাইডারম্যান-৩ এর প্রথম ছবি প্রকাশিত হল। নতুন ছবিতে মাস্ক পরে দেখা যাচ্ছে স্পাইডার ম্যানকে। ছবির নায়ক টম হল্যান্ড সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করে নীচে লিখেছেন, ‘‌মাস্ক পরুন, আমিও পরেছি।’‌ 

স্পাইডারম্যান সিরিজের শেষ ছবি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। সেখানেই স্পাইডারম্যান পিটার পার্কারের পরিচিতি বলা হয়েছিল। এই সিরিজের কপিরাইট যে সনি স্টুডিওর রয়েছে তারা আগেই বলেছিল। আগামী ছবিতে ইলেক্ট্রোর ভূমিকায় জেমি ফক্স এবং জে জোনাহ্‌ জেমসনের ভূমিকায় জেকে সিমন্সই থাকবেন। 

তবে নতুন ছবিতে ‘‌ডেইলি বিউগল’‌ দৈনিক খবরের কাগজের বদলে দেখানো হবে খবরের ওয়েবসাইট। ডক্টর স্ট্রেঞ্জের ভূমিকায় অভিনয় করার কথা এখনও পর্যন্ত বেনেডিক্ট কাম্বারব্যাচের। আগের দুটি ছবির পরিচালক জন ওয়াটস্ই এই ছবিও পরিচালনা করবেন। ২০২১ সালের ১৭ ডিসেম্বর ছবি মুক্তির দিন এখন পর্যন্ত স্থির হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ