শনিবার, মে ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২ অক্টোবর ২০ ২১
৫:৩২ অপরাহ্ণ

রোববার মাজার জিয়ারত করে যাত্রা করবে মহানগর বিএনপি

রোববার (৩ অক্টোবর) বাদ আসর মাজার জিয়ারতের মাধ্যমে দলীয় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নব-নির্বাচিত সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি।

শুক্রবার (০১ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে সিলেট মহানগর বিএনপি, ওয়ার্ড বিএনপির সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর বিএনপির ২৯ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন করেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ