শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ ডিসেম্বর ২০ ২০
১০ :২১ অপরাহ্ণ

সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খানের সাথে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সিলেট সার্কিট হাউসে তাকে এই শুভেচ্ছা জানান তারা। এসময় নেতৃবৃন্দ সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান এমপির সাথে কিছুটা সময় কাটান এবং কুশল বিনিময় করেন।  

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য মোঃ আলতাফ হোসেন চৌধুরী, মোঃ রাজা, আহমদ রাজা, মো. এবাদুল খাঁন, মোঃ লিটন আহমদ, এম. বরকত আলী, মো. সুজন মিয়া, মো. এমাদ উদ্দিন, মহিবুর রহমান এপল, মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সহ-সভাপতি মো. আব্দুল হামিদ, সম্পাদক সিবলি আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ