সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
-বিজ্ঞপ্তি
৫ ডিসেম্বর ২০ ২১
১১:২৪ অপরাহ্ণ

ফরিদ উদ্দিন আহমেদ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন
ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট'র উদ্যোগে পরিচালককে বিদায়ী সংবর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ পরিচালক (অ: দা:) ফরিদ উদ্দিন আহমেদ এর অবসর গ্রহণ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর শাহী ঈদগাহ টিভি গেইটস্থ ইসলামিক ফাউন্ডেশন এর অডিটেরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট এর আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ পরিচালক (অ: দা:) ফরিদ উদ্দিন আহমেদ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। যার ফলে ইসলামিক ফাউন্ডেশন আজ সিলেট বিভাগ জুড়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ফরিদ উদ্দিন আহমেদ এর মতো সৎ আদর্শবান কর্মকর্তা যে কোনো প্রতিষ্ঠানে থাকলে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরাও সৎ আদর্শবান হয়ে উঠবে। বক্তারা ফরিদ উদ্দিন আহমেদ এর দীর্ঘায়ু ও সুস্থ্য কামনা করেন।

সিলেট ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবু ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ফিল্ড সুপার ভাইজার সৈয়দ মোহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, মৌলভীবাজারের উপ পরিচালক মো: আনোয়ারুল কাদির, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ, সিলেট ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো: আব্দুল বাকী, সিলেট প্রশিক্ষনপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা নূরুল আমিন, সিলেট জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মো: এহসান উদ্দিন, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো: নূরুল ইসলাম, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো: জিয়াউর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রশিক্ষনার্থী ইমামগণ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ