মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ আগস্ট ২০ ২১
১২:০ ৮ পূর্বাহ্ণ

মাহমুদুল হাসান সভাপতি, মাহমুদুর রহমান সম্পাদক
তালামীযে ইসলামিয়া হযরত শাহজালাল ডি.ওয়াই কামিল মাদরাসা শাখার কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরাধীন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৬ আগস্ট, সোমবার সকাল ১০টায় মাদরাসার কনফারেন্স হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সহ-সভাপতি মারুফ আহমদ ও সাধারণ সম্পাদক পিয়ার হাসান। শাখা সভাপতি মুশতাক আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক মাহমুদুল হাসানের পরিচালনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তালামীযের সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন ও আতিকুল ইসলাম রেদওয়ান।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাহমুদুল হাসানকে সভাপতি, মাহমুদুর রহমানকে সাধারণ সম্পাদক ও মহররম আলীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৭ সদস্য বিশিষ্ট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখার কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি ফজলে রাব্বী, সহ-সাধারণ সম্পাদক মো. করিমুল এহসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মো. আল আমিন, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-অফিস সম্পাদক মো. জাবেদ আহমদ, ফখরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক নুরুন্নবী তাহের, সহ-প্রশিক্ষণ সম্পাদক জাকির হোসেন, ইয়াছিন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শামসুদ্দীন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম, সালেহ আহমদ ওয়ালী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুর রহমান দবির, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মহিউদ্দিন, সদস্য হাবিবুর রহমান, তারিকুল ইসলাম জাওহার ও মো. ইয়াহইয়া তামজিদ আহমদ, মো. ইয়াছিন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ