মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ অক্টোবর ২০ ২০
১১:৫৩ পূর্বাহ্ণ

ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়েছেন সিলেট মহানগর পিপলস পার্টি

সিলেট এম.সি কলেজ ছাত্রাবাসে নববধূকে ধর্ষণ, দাঁড়িয়াপাড়ায় কিশোরী ধর্ষণ, জালালাবাদ ও শামীমাবাদে গৃহবধূর্কে ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ এবং ধর্ষণকারীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পিপলস্ পার্টি- বিপিপি সিলেট মহানগর শাখা। 

আজ সোমবার (৫ অক্টোবর) বিকালে গণমাধ্যমে এক বার্তায় বাংলাদেশ পিপলস্ পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর তালুকদার মো. মকবুল হোসেন, সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ ও সাংগঠনিক সম্পাদক জুম্মান আহমদ রাসেল বলেন, দেশে অস্বাভাবিক মাত্রায় ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। নির্লজ্জ, বর্বর ও অমানবিক এই অপরাধ মহামারী আকার ধারণ করেছে। দেশের প্রচলিত আইন ধর্ষণ নির্মূলে কার্যকর নয়। বিদ্যমান আইন ও প্রয়োগনীতি দুর্বল হওয়ার কারণে হু হু করে বাড়ছে ধর্ষণ, ব্যভিচার ও নারী নির্যাতন বেড়েই চলেছে। 

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধীরা গ্রেফতার হলেও আইনের ফাঁক-ফোঁকর গলে কিছু দিন পর বেরিয়ে যায়, সুষ্ঠু বিচার পেতে বিলম্ব হয়। তাই অনতিবিলম্বে এসব ধর্ষকদের ফাঁসি দেয়ার জোর আহ্বান জানান। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ