৪:২৫ পূর্বাহ্ণ
করোনা সাপোর্ট সিলেটে ফ্রী টেলিমেডিসিন চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ শাফী
সারা বিশ্ব এখন অদৃশ্য শত্রু করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করছে। এই যুদ্ধের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসকরা। এই মহামারীর বিরুদ্ধে চিকিৎসকরা যার যার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছেন এই দূর্যোগের দিনে মানুষকে সেবা দিতে। সিলেটের সন্তান ডা: শাফী তাদেরই একজন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার এবং ছাতকের কৈতক হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডা: শাফী বর্তমানে এফসিপিএস ফাইনাল পার্ট এ বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর নাক-কান-গলা বিভাগে কর্মরত আছেন। কিন্তু তিনি এই ক্রান্তিকালে তার প্রিয় সিলেটবাসী কে ভূলে যাননি।
করোনায় সিলেটের মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একটি টিম গঠন করা হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগণ ভিডিও কলের মাধ্যমে পরামর্শ ও ব্যবস্থাপত্র দিবেন। এই টিমের নাক-কান-গলা বিভাগে যুক্ত আছেন ডা: আব্দুল হাফিজ শাফী ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেলের উদ্যোগে ‘করোনা সাপোর্ট সিলেট’ নামের একটি টিম এই টেলিমেডিসিন সেবা প্রদান করছে। ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
নাক-কান-গলা রোগের চিকিৎসক ডা. আব্দুল হাফিজ শাফী তার নিয়মিত ডিউটির পাশাপাশি করোনা সাপোর্ট সিলেট এর Apps এর মাধ্যমে ফোনে প্রতিদিন দুপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টেলিমেডিসিন সেবা দিচ্ছেন।
ডা:আব্দুল হাফিজ শাফী রিয়েল টাইমস২৪ কে বলেন: "সিলেট আমার প্রাণ-আমার আবেগ।আমি সবসময় সিলেটের হাজারো মানুষের মাঝে থাকতে চাই। আমি দেশবাসী সকলের কাছে আমাদের চিকিৎসকদের জন্য দোয়া চাই, যেন সবাই মিলে এই মহামারীকে জয় করতে পারি মহান আল্লাহ তায়ালার হুকুমে। দুর্যোগ মোকাবেলায় করোনা সাপোর্ট সিলেট এর মাধ্যমে সম্মানিত রোগীদের টেলিমেডিসিন সেবায় যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। মানব সেবার মহান যে ব্রত আমি নিয়েছি তা যেন হয় সত্য ও সুন্দর। করোনার ভয়াল থাবা থেকে মহান আল্লাহ আমাদের রক্ষা করুন,আমিন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় জনাব শফিউল আলম চৌধুরী নাদেল ভাইকে সময়উপযোগী এই মানবিক উদ্যোগের জন্য।"