১২:৪৩ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতা বখতিয়ার সালাউদ্দিন জামিনে মুক্ত,ছাত্রলীগের মিছিল
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা বখতিয়ার সালাউদ্দিন জামিনে মুক্ত হওয়ায় আজ বেলা ২টার সময় বাংলাদেশ ছাত্রলীগ বিয়ানীবাজার উপজেলা, সরকারি কলেজ ও পৌর শাখার (স্বাধীন গ্রুপ) উদ্যোগে পৌর শহরে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিয়ানীবাজার ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পোষ্ট অফিস মুড়ে এসে পথসভায় মিলিত হয়।
বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মুন্নার পরিচালনায় এবং উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু'র সভাপতিত্বে পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা জাহিদ আহমদ রাজু, সিলেট জেলা ছাত্রলীগ'র সাবেক সদস্য কে এইচ সুমন, পৌর যুবলীগ নেতা রেজাউল ইসলাম রাজেক, উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সাকেল, মোঃ ইউছুফ শরিফ ছামি, হিমন আহমদ, মাজেদুল ইসলাম রিফাত।কলেজ ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান মাজেদ,আরাফাত জামিল,আমিল হোসেন, মো আব্দুল্লাহ, জমির আহমদ। এসময় বক্তরা বলেন ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার অপব্যবহার করে সালাউদ্দিন কে গ্রেপ্তার করানো হয়, এসময় বক্তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি ভবিষ্যতে অতীতের ন্যায় সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে এরকম ঘটনার দাঁতভাঙ্গা জবাব দেয়ায় আহ্বান জানান।
উল্লেখ্য ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বিয়ানীবাজার পৌরশহরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবু বক্কর নামে একজনের দায়েরকৃত মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সালা উদ্দিন চলিত মাসের ৮ তারিখ পৌর শহরের একটি জিম সেন্টার থেকে গ্রেপ্তার হন এবং ১৭ তারিখ রবিবার মহামান্য আদালত নির্দিশে জামিনে মুক্তি পান। এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আরমান হোসেন ইমন, সায়েম আহমদ, আশরাফ হোসেন জয়,রুবেল আলম,জুমন আহমদ, রাজন রাহি,সাহেল আহমদ, ছালমান আহমদ এবং প্রমুখ।