শনিবার, মে ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৬ নভেম্বর ২০ ২১
১০ :৩৮ অপরাহ্ণ

আব্দুল ওয়াহিদ সোহেল এর সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের সুস্থতা কামনায় হজরত শাহজালাল(রাঃ) দরগা মাজার মসজিদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, দেওয়ান জাকির হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আজিজুল হোসেন আজিজ, উপস্থিত ছিলেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দের মধ্যে, শাকিল মোরশেদ, মাসুম রাজ্জাক রুমেল, আবু আহমদ আনছারী,কামরান হোসেন হেলাল, আবুল কালাম সাহেদ, জাহাঙ্গীর মিয়া,আজিজ খান সজিব।

জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য বৃন্দের মধ্যে, আজিজুর রহমান আজিজ, মুমিনুর রহমান তানিম, মাসুদ আহমদ কবির, দেওয়ান রেজা মজিদ, মালেক আহমদ, জাহেদ আহমদ,মালেক বক্স, সাইদুল ইসলাম হৃদয়,রুবেল বক্স,চমক দে পল্লু,আব্দুস সামাদ ফাহিম, দুলাল আহমদ, সৈয়দ আমির আলী, আশিকুর রহমান রানা, ছালেক আহমদ,রাসেল আহমদ খান, রায়হান উদ্দিন রাজু,ফারুক আহমদ,দুলাল আহমদ, সাফায়েত হোসেন সাজ্জাদ, শেখ মোহাম্মদ দিপু, সুলেমান খা, বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মইনুল হক,মহিবুর রহমান, জুয়েল তালুকদার, আমিনুর রহমান আমিন,আশরাফুল মুমিন, আবু বক্কর সিদ্দিকী, মোহাম্মদ আব্দুল্লাহ, আলাউদ্দীন মনাই গোলাম রাব্বানী প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান এর সুস্থতা ও নেক হায়াত কামনা করা হয়। পাশাপাশি সিলেট মহানগর বিএনপির আহবায়ক, আব্দুল কাইয়ুম জালালি পংকি ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, তানভীর চৌধুরী তাহসিনের সুস্থতা কামনা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ