শনিবার, মে ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৬ ফেব্রুয়ারী ২০ ২২
১১:২৩ অপরাহ্ণ

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা ও মহানগরের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেট জেলার সভাপতি নুরুল ইসলাম নুরু ও সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজ ও সিলেট মহানগর সভাপতি সাইদুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক বাপ্পি চৌঃঃ নেতৃত্বে থাকা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এ খবরের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারন সম্পাদক আল মামুন এ ছাড়া কমিটির মেয়াদ পেরিয়ে গেছে। তাই জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটিকে গতিশীল করতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে।

এ ব্যাপারে জানতে সিলেট জেলার সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজ বলেন কেন্দ্রীয় কমিটি যে সিন্ধান্ত নিয়েছে আমি সেই সিন্ধান্ত সাধুবাদ জানাই জাতির পিতা শেখ মুজিবুর রহমান আর্দশ ধারণ করে এগিয়ে যাক বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ