২:৫৩ পূর্বাহ্ণ
বিপিজেএ সিলেট-মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার ৬ষ্ট দিনে ক্যারাম একক সম্পন্ন
বিপিজেএ সিলেট-মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ এর ৬ষ্ট দিনে ক্যারাম একক খেলা সম্পন্ন হয়েছে। নগরীর জিন্দাবাজার সিতারা ম্যানশনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে রোববার ক্যারাম একক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ক্যারাম একক খেলায় চ্যাম্পিয়ন হন এ এইচ আরিফ ও রার্নাস আপ হন এস এম সুজন। দিনের প্রথমার্ধ্বে শেখ আব্দুল মজিদ -৩৩ পয়েন্ট ও মামুন হাসান -২ পয়েন্ট, আনিস রহমান- ৩০ পয়েন্ট ও মো: দুলাল হোসেন-০ পয়েন্ট, মো: আবু বক্কর -৩০ পয়েন্ট, মো: আব্দুল খালিক -৯ পয়েন্ট, শাহ মো: কয়েছ আহমদ -৩১ ও মো: নুরুল ইসলাম ৮ পয়েন্ট পান।
শেখ আব্দুল মজিদ, এ এইচ আরিফ, আনিস রহমান, মো: আবু বক্কর, শাহ মো: কয়েছ আহমদ দ্বিতীয় পর্বে খেলেন। প্রথম সেমিফাইনালে শেখ আব্দুল মজিদ ২১ পয়েন্ট ও এস এম সুজন ২৯ পয়েন্ট পেয়ে ফাইনাল নিশ্চিত করেন। খেলায় ফাইনালে যান এস এম সুজন। ফাইনাল খেলায় এস এম সুজনকে -৬ পয়েন্টে হারিয়ে ২৯ পয়েন্ট পেয়ে বিজয়ী হন এ এইচ আরিফ। আজ সোমবার ৭ম দিনে ডমিনোজ খেলা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। -বিজ্ঞপ্তি