বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০ ২১
১২:৩৪ পূর্বাহ্ণ

সভাপতি নাসির, সম্পাদক রাব্বি, কোষাধ্যক্ষ শাহিন
ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বার্ষিক সভায় এসোসিয়েশনের উপদেষ্ঠা আতাউর রহমান আতা, তকুল রানা, আফতাব উদ্দিন, আব্দুল বাতিন ফয়সাল ও মামুন হাসানের সম্বনয়ে গঠিত দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচনে সদস্যদের প্রত্যেক্ষ ভোটে  শেখ আশরাফুল আলম নাসির সভাপতি, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি ও শাহিন আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত হন।  পরে ২০২১-২০২২ সনের এ কমিটি গঠন করা হয়।  

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো: দুলাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রফিুকল ইসলাম সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, কার্যকরী সদস্য মামুন হাসান, শংকর দাস, আব্দুল বাতিন ফয়সাল, মাহমুদ হোসেন, আনিস মাহমুদ, সুব্রত দাস।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ