বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৭ নভেম্বর ২০ ২৪
৪:৫৫ অপরাহ্ণ

তিতাসে জাসাসের পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলা জাসাসের পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাজীপুরস্থ তিতাস ভবনে তিতাস উপজেলা জাসাসের পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহবায়ক মো. কামাল পারভেজ ডালিম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব এস এম মিজান। তিতাস উপজেলা জাসাসের আহবায়ক মো.সামির হোসেন ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো.দেলোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক মো.জিন্নাত আলী জিন্না, মাসুম রানা মাসুম, তিতাস উপজেলা জাসাসের সাবেক সহ-সভাপতি আবদুল কুদ্দুস, তিতাস উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম- আহবায়ক এইচ এম জাকির হোসেন, যুগ্ম- আহবায়ক মো.আল আমিন, মো.মাসুদ রানা, রিয়াজুল ইসলাম রঞ্জু, মো.সোহেল মুন্সি, মো.বাবুল মোল্লা, তোফায়েল হোসেন তপু, ইসমাইল হোসেন, নাজমুল হাসান মুন্সি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহবায়ক কমিটির অন্যান্যরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ