৯:০ ৪ অপরাহ্ণ
তিতাসে মাদরাসার ছাত্রদের সংবর্ধনা
কুমিল্লার তিতাসের নারায়ণপুর মাওলানা আবদুল গফুর(রহ)নূরানীয়া হাফিজিয়া মাদরাসার কৃতি ছাত্রদের সংবর্ধনা উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জোহর নামাজের আগে নারায়ণপুর মাওলানা আবদুল গফুর(রহ)নুরানিয়া হাফিজিয়া মাদরাসার কৃতি ছাত্রদের সংবর্ধনা উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।প্রধান মেহমান হিসেবে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বকর ছিদ্দিক আল কাসেমী পীর সাহেব(বানিয়া পাড়া)দরবার শরীফ।মাদরাসা কমিটির সভাপতি হাজী আবুল কাসেম সরকার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার,তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.মহিউদ্দিন আহমেদ,মো.কামাল পারভেজ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো.রফিকুল ইসলাম নিরব, মাদরাসার প্রিন্সিপাল রোকনুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মো.মনির হোসেন, মো.হাবিবুর রহমান(বাবুল), নুরে আলম সরকার, মো.আনোয়ার হোসেন ভূইয়া, মো.জহির হোসেন, নুরুউদ্দিনসহ মাদরাসার ছাত্ররা।