৫:১৩ অপরাহ্ণ
বিরল রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিরল রোগে আক্রান্ত ১৩ মাস বয়সের শিশু নাজিফা। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না শিশুটির হতদরিদ্র বাবা-মা। এখন শিশুটির মৃত্যুর প্রহর গুনছেন তারা।
কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার পূর্ব শিকারমঙ্গল গ্রামে শিশুটির বাড়ি। তার বাবার নাম মামুন সরদার। বিয়ের পর মামুন সরদার দম্পত্তির প্রথম কন্যাসন্তান নাজিফা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নাজিফার মা গর্ভবতী অবস্থায় আল্ট্রাসনোগ্রাম করে প্রথমে বুঝতে পারেন বাচ্চার মাথা স্বাভাবিকের চেয়ে একটু বড়। পরবর্তী সময়ে উপজেলা সদরের একটি ক্লিনিকে সিজার করার পর জন্ম নেয় শিশুটি।
জন্মের পর থেকেই নরম তুলতুলে মাথা নিয়ে বিপদে পড়েন বাবা-মা। স্থানীয় চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু গরিব মামুন সরদার আর্থিক সমস্যার জন্য উন্নত চিকিৎসা করাতে পারছেন না শিশুটির।
এদিকে শিশুটির মাথা দিন দিন বড় হয়েই চলেছে। অসহায় মামুন সরদার ও তার স্ত্রী নিপা বেগম দম্পত্তি শিশুটির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন। যাতে শিশুটিকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ভালো একটা ব্যবস্থা করা যায়।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটিকে সহযোগিতা করতে চান তা হলে যোগাযোগ করুন শিশুর নানা মো. মজিবর বেপারির মোবাইল ফোন ০১৯৩৪৮৬১২৩৭।