বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৮ ফেব্রুয়ারী ২০ ২১
৫:২০ অপরাহ্ণ

বিএনপি নেতা আলী আহমদের কৃতজ্ঞতা

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ তার পিতা মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাড়াঁনোর জন্য দলীয় সহকর্মী, আত্মীয় স্বজন ও সম্মানীত এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত আলী আহমদ বলেন, আমি পারিবারিক সফরে যুক্তরাজ্যে থাকা অবস্থায় আমার শ্রদ্ধাভাজন পিতা দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ মদীনা অটো রাইছ মিলের স্বত্তাধিকারী আব্দুর রহিম তুরু মিয়া ১ ফেব্রুয়ারী সোমবার বাংলাদেশে ইন্তেকাল করেন। সুদুর প্রবাসে থাকায় বাবার মৃত্যুকালে আমি পাশে থাকতে পারি নাই। বাবার জানাযা ও দাফন কাজে দলীয় নেতাকর্মী, আত্মীয় স্বজন ও এলাকাবাসী পাশে থেকেছেন এবং আমার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিভিন্ন পত্রপত্রিকায় বিবৃতির মাধ্যমে আমার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেছেন। আমার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আমার মরহুম পিতার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের প্রতি আপনাদের সমবেদনা ও ভালোবাসা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ