রবিবার, মে ৩, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৫ নভেম্বর ২০ ২২
৬:৫৩ অপরাহ্ণ

বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে কোম্পানীগঞ্জে লিফলেট বিতরণ

আগামী ২০ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে কোম্পানীগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন।

বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য আহবান জানানো হয় এ লিফলেটে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন ও বিএনপি নেতা হাজী কামাল হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে উপজেলা শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল নেতাকর্মী অংশ নেন। এর আগে বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুলু মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি সোরমান আলী।

বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, সিলেট জেলা হকার্স দলের সভাপতি নুরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মাষ্টার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইনুল্লাহ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক এলাইছ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমান, উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাশার বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আনোয়ার হুসেন, যুগ্ম-আহবায়ক বায়জিদ আহমদ, লাহি মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহজাহান আহমদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সফিক আহমদ, মামুন আহমদ, বাদল মিয়া, আলী হুসেন, কালা মিয়া, ছাত্রদল নেতা জুরহান আহমদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জামির হুসেন, রাজন আহমদ, সজিব আহমদ, ৩ নং তেলিখাল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক, গোলাপ মিয়া উত্তর রনিখাই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আসগর আলী, এনামুল হক,আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ