বিনোদন ডেস্ক::
৪:১৬ পূর্বাহ্ণ
অন্তঃসত্ত্বা: নিখিলের সঙ্গে লিভ-ইনে ছিলেন নুসরাত
অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে একটি কথাও বলেননি। কিন্তু টলিউড নায়িকা এবং সাংসদ বুধবার একটি বিবৃতি দিয়ে জানালেন, তুরস্কে তার বিয়েটা সে দেশের আইন অনুযায়ী অসিদ্ধ, অবৈধ। দুই ধর্মাবলম্বীর বিয়ে হওয়া উচিত ছিল স্পেশাল ম্যারেজ আক্টে। তা হয়নি। তিনি নিখিল জৈনের সঙ্গে লিভ টুগেদার করেছিলেন। এর বেশি কিছু নয়। সহবাসের জন্য ডিভোর্স নেয়া বা দেয়ার কোনো প্রশ্ন ওঠে না। তিনি বিবৃতিতে নিখিল জৈনের নাম উল্লেখ না করে তার ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।
নুসরাত লিখেছেন- শুনেছি তারা বড় লোক। কিন্তু এ কেমন বড় লোক যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা-পয়সা তুলতে হয়? সম্পর্কের অবসানের পরও আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষকে এই ব্যাপারটা জানানো হয়েছে। আমার যাবতীয় অলংকার, ব্যাগ, পোশাক সব ও বাড়িতে আছে। সম্পর্ক যখন নেই তখন ওগুলো কার স্বার্থে আটকে রাখা হয়েছে? নুসরাত জানাচ্ছেন, তিনি একজন স্বাধীন পেশার মানুষ। নিজের উপার্জন দিয়ে বোনকে বিদেশে পড়াচ্ছেন, বাবা-মা ও পরিবারের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করেছেন। তাই ও বাড়িতে থাকার সময়ও তিনি কারও কাছে হাত পাতেননি। নুসরাত বলেছেন, তিনি কারও বিবাহিত স্ত্রী নন যে তাকে আদালতে গিয়ে ডিভোর্স নিতে হবে। তিনি মিডিয়ার কাছে অনুরোধ করেন, যাতে মিডিয়া একজন স্বাধীন নারী সম্পর্কে কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কোনও মতামত না নেয়। বলাই বাহুল্য, নুসরাতের এই বয়ান কোনো আইনজীবীর লিখে দেওয়া। জল যে আরও ঘোলা হচ্ছে তা স্পষ্ট। নিখিল জৈনের মন্তব্য এ ব্যাপারে এখনও পাওয়া যায়নি।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় জিরাসহ আ'ট'ক-১
সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত ও বিশ্বমানের: সিউক চেয়ারম্যান
কমলগঞ্জে সস্তা দামে ভিটা বিক্রি করতে রাজি না…
জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মা'রামা'রি, এলাকায় উত্তে'জনা!
এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
গোলাপগঞ্জে মা'দক ব্যবসায়ী কর্তৃক ছু'রিকা'ঘাত, গ্রেফ'তার ৩
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ…
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ