শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ নভেম্বর ২০ ২০
৬:১২ অপরাহ্ণ

কেন্দ্রীয় যুবলীগে স্থান পেলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর মেয়ে সৈয়দা সানজিদা শারমিন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী, মৌলভীবাজার পৌরসভার তিনবারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মেয়ে সৈয়দা সানজিদা শারমিন । যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।

সাংবাদিকতায় লেখাপড়া করা সৈয়দা সানজিদা শারমিন বর্তমানে মৌলভীবাজার জেলা যুবলীগের ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন । এর আগে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দা সানজিদা শারমিন। তিনি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন । ২০১৪ সালে মৌলভীবাজারের জনপ্রিয় রাজনীতিবিদ, বর্ষীয়ান নেতা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পরই জনমানুষের চাওয়ার প্রেক্ষিতে রাজনীতিতে সক্রিয় হন মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দা সানজিদা শারমিন। আর তখন মা সৈয়দা সায়রা মহসিন সংসদ সদস্য নির্বাচিত হন।

এবার মোট ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর সদস্য সংখ্যার আকারে এটিই সবচেয়ে বড় কমিটি।ঘোষিত কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে একাধিক সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে আসা নতুন মুখ এবং আগের কমিটির বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ