শুক্রবার, মে ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৫ আগস্ট ২০ ২১
১১:১৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের খাদ্যসামগ্রী বিতরণ

স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রোববার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরীর কাজিটুলাস্থ ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ফয়জুল আনোয়ার আলাওর, মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, সদস্য জুমাদীন আহমদ।

এছাড়া অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, শামসুল আলম, ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আব্দুল হক রানা, আনোয়ার হোসেন, আব্দুল কাদির ইমন, কাজী মো: মাজেদুর রহমান, কাজী মো: সালমানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ