৮:২৮ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ইউ/পি নির্বাচন ৩টি স্বতন্ত্র ২টি আওয়ামীলীগ
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় এই নির্বাচন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। পুলিশ, র্যাব, বিজিবি'র সাথে সার্বক্ষণিক মাঠে ছিলেন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলার ৫টি ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন ভোটাররা। স্বাধীন ভাবে ভোট দিতে পেরে খুশি তারা।বেসরকারীভবে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫টি ইউনিয়নের মধ্যে ২টিতে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় হয়েছে। পূর্ব ইসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলমগীর আলম (আনারস) প্রতীকে ৫২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছুর রহমান (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩৮৭৯ ভোট। তেলিখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া (আনারস) প্রতীকে ৬৩৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নুর মিয়া (নৌকা) প্রতীকে ৩১৯৬ ভোট পেয়েছেন। ইছাকলস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান (সিএনজি) প্রতীকে ৩৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের এখলাছুর রহমান (নৌকা) প্রতীকে পেয়েছেন ৩১১৫ ভোট। উত্তর রনিখাই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফয়জুর রহমান মাস্টার (নৌকা) প্রতীকে ৬৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন (আনারস)প্রতীকে ২৭৬৭ ভোট পেয়েছেন। দক্ষিণ রনিখাই ইউনিয়নে আওয়ামীলীগের ইকবাল হোসেন ইমাদ (নৌকা) প্রতীকে ৩৭২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামস উদ্দিন শাহিন (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ২৫৯৫ ভোট।