১১:৩৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জ উপজেলা বিএনপি'র নেতৃত্বে আমিন উদ্দিন আহমদ
সদ্য সমাপ্ত গোলাপগঞ্জ উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলার আওতাধীন ১১টি ইউনিয়নের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ।
আমিন উদ্দিন আহমদ ইতিপূর্বে সিলেট জেলা বিএনপি'র সহ আইন বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দলের দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি ২০১২ সালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সফল যুব সংগঠক হিসেবে সিলেট বিভাগীয় পুরুস্কার লাভ করেন। তাছাড়া তিনি সামাজিক বিভিন্ন সংগঠন এবং আন্তর্জাতিক একটি সেবামুলক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
তিনি সমাজসেবক ও দক্ষ সংগঠক হিসেবে ইতিপূর্বে জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরুস্কার ও আন্তর্জাতিক পর্যায়েও পুরুস্কার লাভ করেছেন। আমিন উদ্দিন আহমদ এর জন্ম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামে।
তিনি পনাইরচক উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি, ঢাকাদক্ষিন ডিগ্রি কলেজ হতে এইচ.এস.সি, মদন মোহন কলেজ হতে বি.এ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি হতে এমএলএম ডিগ্রি পাস করে সিলেট জজকোর্টে একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কমিটি সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।