রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৬ সেপ্টেম্বর ২০ ২২
১১:৩৮ অপরাহ্ণ

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন যুবলীগ নেতা জাকিরুল ইসলাম লায়েক

আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিলেট জেলা যুবলীগ নেতা জাকিরুল ইসলাম লায়েক।

বৃহস্পতিবার (১৫ ই সেপ্টেম্বর) সিলেট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র নির্বাচন মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা হাতে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক আজমান আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য লাহিনুর রহমান লাহিন, সিলেট জেলা যুবলীগ নেতা, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ সদস্য নন্দন চন্দ্র পাল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আসাদুর রহমান আসাদ, আল হাসান সানি সহ দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মী সহ সুধীজন উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ