জাতীয় ডেস্ক::
১১:২৬ অপরাহ্ণ
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে।
কিছুক্ষণের মধ্যে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে রমজানের চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোববার হবে প্রথম রোজা।
এদিকে শনিবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।
এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহতায়ালা ৭০ গুণ বাড়িয়ে দেন। রমজান শেষেই দেখা মিলবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান তোলপাড়!
কোম্পানীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা বিতরণ
কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন
কোম্পানীগঞ্জে পৃথক অভি'যানে ৮৪ লাখ টাকার ভারতীয় পণ্য…
অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে…
সিলেটে প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতি হয়'রা'নির শিকার…
হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের…
কমলগঞ্জে ‘দক্ষ যুব গড়বে দেশ’ স্লোগান নিয়ে জাতীয়…
কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের…
জকিগঞ্জে সাফল্যের আনন্দ ভাগাভাগি, উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে তালামীযের…
গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা; শ্রমিকদের কাজে…
বিশ্বনাথে খাজাঞ্চি ও অলংকারী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারি…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ