৫:৫৬ অপরাহ্ণ
২৫নং ওয়ার্ডে মোক্তাদির ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ
সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ডের এম.এ মোক্তাদির ওয়েলফেয়ার ট্রাস্ট এর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব দোস্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মোমিনখলা ট্রাস্টি ভবনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাস্টের প্রধান উপদেষ্টা মিনছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমেদ।
ট্রাস্টের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আলমগীর ও মহররমের যৌথ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাসান গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কাওসার-উল-হাসান। মোমিনখলা এলাকাবাসীসহ দক্ষিণ সুরমার সর্বস্তরের জনসাধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এম.এ মোক্তাদির ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে করোনাকালীন ৪র্থ পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিঁয়াজ ও তৈল।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাভাইরাস জনিত কারণে কর্মহীন হয়ে পড়েছেন মানুষ। দূর্যোগের সময় তাদের পাশে দাড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এম এ মোক্তাদির ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ দুস্থ অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। তিনি বিগত দিনেও এলাকার অসহায় মানুষের জন্য খাদ্য বিতরণসহ ভিন্ন কার্যক্রম করে আসছেন। ভষ্যিতেও তার এ দানের হাত প্রসারিত রাখবেন এই প্রত্যাশা রাখছি। তাঁর সর্বাঙ্গিন মঙ্গল ও মরহুম পিতা এম এ মোক্তাদির এর রুহের মাগফিরাত কামনা করছি। বক্তারা ট্রাস্টের প্রধান উপদেষ্টা মিনছার আহমদের প্রতি ট্রাস্টের সকল কর্মকান্ডে ভবিষ্যতেও পাশে থেকে সহযোগিতার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিমবর মিয়া, লতিফ মিয়া, শাজান আহমদ, সুহেল আহমদ, দিলাল আহমদ, রেজবি আহমদ, শিপলু আহমদ ও শিশু মিয়া প্রমূখ।