রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৬ সেপ্টেম্বর ২০ ২২
১১:৫৯ অপরাহ্ণ

মকসুদকে গ্রেফতারে ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করলেন এড. মোমিন

সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী শনি ও রবিবার ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ঘোষিত ২ দিন বিক্ষোভ কর্মসূচী পালনে জেলা যুবদলের আওতাধীন সকল উপজেলা ও পৌর যুবদলকে নিজ নিজ উপজেলা ও পৌরতে বিক্ষোভ কর্মসূচী পালনের নির্দেশ দেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, প্রশাসন সরকারকে খুশি করতে প্রত্যেক জায়গায় জাতীয়তাবাদী আদর্শের সৈনিক বিনা কারণে গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা তাদের বলতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী।

তাই সরকারের ইশরায় কাজ না করে নিয়তান্ত্রিভাবে কাজ করুন। তিনি বলেন, গ্রেফতার-নির্যাতন করে জাতীয়তাবাদী আদর্শের সৈনক যুবদলকে স্তব্ধ করা যাবে। তিনি গ্রেফতার নির্যাতনকে ভয় না পেয়ে প্রত্যেক যুবদল নেতাকর্মীকে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি জেলা যুবদল সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ