শুক্রবার, মে ১, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)::
২২ জুন ২০ ২১
১১:৪৪ অপরাহ্ণ

তিতাসে স্বেচ্ছাসেবক দলের বলরামপুর ইউনিয়ন কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। ২১ জুন সোমবার বিকাল ৪ টায় দাউদকান্দির গৌরীপুরের একটি অভিজাত হোটেলে ঘরোয়া পরিবেশে এই কমিটি গঠন করা হয়।২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে মোঃ জামাল হোসেনকে এবং সদস্য সচিব করা হয়েছে রবিউল হাসান ( রবিন)কে।২১ সদস্য বিশিষ্ট বলরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন,তারা হলেন যুগ্ম আহবায়ক মোঃ হেলাল উদ্দিন, মোঃ শরীফ সরকার,মোঃ আনিছুর রহমান,মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আব্দুল কাদির, মোঃ আলিনুর সরকার, মোঃ ফারুক পাঠান,সদস্য মোঃ শাহ আলম,মোঃ খোকন মিয়া,শাহ আলম, বাদশা বুলবুল,শেরে আলী,মোঃ শরীফ, মোঃ জুয়েল রানা,মোঃ মামুন মিয়া,মোঃ রুবেল,মোঃ কবির হোসেন,মোঃ আরিফ ও মোঃ ডালিম। ২১ জুন সোমবার বলরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির কাগজে স্বাক্ষর করেছে তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়া ও সদস্য সচিব মোঃ ইসমাঈল হোসাইন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ সালাহউদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জাদু মোল্লা,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আল ইমরান,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হাজারী ও তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়া।এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইসমাঈল হোসেন,যুগ্ম- আহ্বায়ক মোঃ মনির হোসাইন,আমজাদ হোসেন,জহিরুল ইসলাম,মোঃ মানিক,বলরামপুর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক প্রার্থী আঃ সাত্তার, কলাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছ,সাতানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমত উল্লাহ ও গাজীপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ জালাল উদ্দিন প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ