বিনোদন ডেস্ক::
৬:৩৫ অপরাহ্ণ
মদ্যপানে উত্তেজিত পরীমনিকে শান্ত করার চেষ্টা করেন নাসির
গত ৯ জুন রাতে ঢাকা বোট ক্লাবের ভেতরে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনি যে দুর্ব্যবহার করেছেন, তার একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ক্লাবের একটি টেবিলে বসে মদ্যপান করছেন পরীমনি। সঙ্গে ছিলেন অমি ও জিমিও। এ সময় উত্তেজিত পরীমনিকে শান্ত করার চেষ্টা করেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। তার জবাবে নাসির মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেন পরীমনি। উল্টো নাসিরকে বেরিয়ে যেতে বলেন তিনি।
চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় আলোচনায় আসেন বোট ক্লাবের সাবেক নির্বাহী সদস্য নাসির উদ্দিন মাহমুদ ও ক্লাবটির আরেক সদস্য তুহিন সিদ্দিকী অমি।
পরে ১৪ জুন তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। সেই রাতে ক্লাবের ভেতরে কী হয়েছিল তা অনেকের কৌতূহলের কারণ ছিল।
এবার ঢাকা বোট ক্লাবের ভেতরের নতুন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই রাতে নাসির উদ্দিন মাহমুদ ও পরীমনির ঘটনা প্রকাশ পেয়েছে। ওই ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীও পর্যবেক্ষণ করছে।
একটি বেসরকারি টিভি চ্যানেল ওই ভিডিটির ক্লিপস প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, পরীমনিকে উদ্দেশ করে নাসির বলেন, ‘হোয়াট ইজ দিস, প্লিজ স্টপ ইট, ডোন্ট ডু দিস, ইটস ঠু মাচ।’
নাসিরের উত্তরে পরীমনি বলেন, ‘অ্যাই যা...যা! বেরিয়ে যা!’
ঘটনার পরেই সাংবাদিকদের নাসির উদ্দিন মাহমুদ বলেছিলেন, মদ্যপানে বাধা পেয়েই বেপরোয়া হয়ে ওঠেন পরীমনি। মদ না পেয়ে নাসির ইউ মাহমুদের দিকে বোতল ছুড়ে মারেন।
এর আগে বোট ক্লাবের সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ প্রকাশ পায়। ওই ফুটেজে দেখা যায়, ৯ জুন রাত ১২টা ২২ মিনিটে ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি দাঁড়ায়। সেই গাড়ি থেকে পরীমনি, জিমি ও অমিকে নামতে দেখা যায়। কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও। ক্লাবের রিসিপশনেও অমির সঙ্গে পরীমনিসহ অন্যদের ঢুকতে দেখা গেছে ওই ফুটেজে।
পরে গভীর রাতে জিমির কোলে চড়ে পরীমনিকে নামতে দেখা যায়। পরে সেখান থেকে তিনি রাতেই বনানী থানায় অভিযোগ দিতে আসেন। পরে পুলিশ সদস্যরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এর পর (১৩ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমনি। স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চান তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে সঠিক বিচার ও মেয়ে হিসেবে আশ্রয় চান।
এর পর বিষয়টি নিয়ে ওই দিন রাতেই বনানীর নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, ‘গত বুধবার (৯ জুন) রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাসির উদ্দিন মাহমুদের কাছে নিয়ে যায় অমি। ওই সময় নাসির নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাসির আমাকে মদ খেতে অফার করেন। আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এতে করে সামনের দাঁতে আঘাত পাই। একপর্যায়ে আমাকে চড়-থাপ্পড় মারেন। তার পর আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন।’
পরের দিন সাভার থানায় মামলা করেন পরীমনি। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ৫ জনকে গ্রেফতার করে। পরে তাদের মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় নাসির ও অমি সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি তিন নারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো…
খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনি'য়মের…
ইরান থেকে ইউরেনিয়াম অপ'সারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া:…
কুষ্টিয়ার এমপি মুফতি আমির হামজার বি'রুদ্ধে গ্রেফ'তারি পরো'য়ানা!
যেখানে যে অবস্থায় থাকুন, আকিদার প্রশ্নে কোনো আপোস…
জগন্নাথপুরের কৃষকেরা ভালো নেই, দু'র্ভোগের সঙ্গে বাড়ছে ধান…
ঘুম ঘুম চোখে চালকের হাতে গাড়ির স্টারিং!কমলগঞ্জে এসে…
বাংলা নববর্ষ উপলক্ষে অংকুর সাহিত্য পাঠাগারে প্রতিযোগিতা
মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের সাধারণ সভা
ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী…
অস্থিমজ্জা প্রতিস্থাপনই রক্ত ক্যান্সার থেকে মুক্তির অন্যতম পথ:…
দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ