শুক্রবার, মে ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৭ মে ২০ ২১
৭:৫৬ অপরাহ্ণ

সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল। বৃহস্পতিবার (৬ মে) এক শোক বার্তায় সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, দিলদার হোসেন সেলিম মহান মক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং দেশ ও জনদরদী নেতা ছিলেন। প্রবীণ রাজনীতিবিদ, সিলেট জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জননেতা দিলদার হোসেন সেলিম ছিলেন জাতীয়তাবাদী আদর্শের লড়াকু সৈনিক। তিনি আমৃত্যু জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন অগ্রসেনানী। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। আল্লাহ পাক মরহুম দিলদার হোসেন সেলিমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ