১১:২৯ অপরাহ্ণ
সিদ্দিকী নাজমুল আলমের সুস্থতা কামনা করে সিলেটে দোয়া ও মিলাদ মাহফিল
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের আশু রোগমুক্তি ও ওপেন হার্ট সার্জারীর সফলতা কামনা করে শনিবার বাদ আসর সিলেটের ওসমানী নগরের দয়ামীর বাজার শাহী ইদগাহ মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহইয়া এর উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সদস্য শাইস্তা আল নোমান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক আখতার আহমদ মিনছার,দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, যুবলীগ নেতা আমীর আলী, দয়ামীর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা জাহির আহমেদ মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদ আহমদ, দপ্তর সম্পাদক আনোয়ার মিয়া, জয়নাল আহমদ,রুহুল আহমদ।
সেচ্ছাসেবক লীগ নেতা মোজাহিদ আলী, ছাত্রলীগ নেতা শাওন আহমেদ, আনু মিয়া, আলমগীর আহমদ,নাজিম মিয়া,আকরাম আহমদ, মুজিবুর রহমান, এনাম আহমদ প্রমুখ। দয়ামীর বাজার বায়তুন নুর জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মুকাদ্দাস আলীর পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিপুলসংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।