রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৯ নভেম্বর ২০ ২২
১২:৫৯ পূর্বাহ্ণ

বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার সালাম

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে ষড়যন্ত্রমুলক গায়েবি মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম সালাম।

এক বিবৃতিতে বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বাঁধাগ্রস্ত করতে সরকার আবারো জেল জুলুমের পথ বেঁচে নিয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি ও কারাগারে প্রেরণ করা হচ্ছে।

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম ছাত্র রাজনীতি করে দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দিতে বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অবিলম্বে বদরুজ্জামান সেলিমকে মুক্তি দেওয়া না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করে আনা হবে। ভুলে গেলে চলবেনা এই সরকারই শেষ সরকার নয়। স্বৈরাচারী সরকারের পতন হলে, জনতার সরকার প্রতিষ্ঠিত হবে। তখন সকল জুলুম নিপীড়নের জন্য জনতার আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হবে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ