রবিবার, জুন ২৮, ২০ ২৬
বিনোদন ডেস্ক::
২২ নভেম্বর ২০ ২১
৬:০ ১ অপরাহ্ণ

আগরতলায় খুনের চেষ্টার অভিযোগে অভিনেত্রী সায়নী ঘোষ গ্রেপ্তার

খুনের চেষ্টার অভিযোগে আগরতলায় গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ। রোববার আগরতলায় তাকে গ্রেপ্তার কার হয়। ঘটনায় পুলিশকে বিজেপির দলদাস বলে আক্রমণ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

বিজেপির নির্দেশেই এই কাজ ত্রিপুরা পুলিশের, অভিযোগ তৃণমূলের। পুরভোটের আগেই দফায় দফায় উত্তপ্ত ত্রিপুরা। সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদের সময় আগরতলা পূর্ব মহিলা থানায় তা-ব বাঁধে। হেলমেট পরে লাঠি নিয়ে তৃণমূল নেতা- নেত্রীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ইটবৃষ্টির পাশাপাশি, ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে।

তার আগে হাতে লাঠি নিয়ে থানার বাইরে জড়ো হয় কয়েকজন হেলমেটধারী। পুলিশ তাদের ধাওয়া করে। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে থানায় ডেকে এনে মারার চেষ্টা করছে ত্রিপুরা পুলিশ। তৃণমূলের দাবি, মহিলা পুলিশ এসে সায়নী ঘোষকে নিয়ে যেতে চায়। বাধা দেন কুণাল ঘোষ। সায়নীকে থানায় নিয়ে যাওয়ার নোটিশ কোথায়? জানতে চান কুণাল। এই নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তৃণমূল নেতার। সায়নীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা চলাকালীন গাড়ির মধ্যে বসে বিজেপি সমর্থকদের উত্ত্যক্ত করেন। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি সায়নী ঘোষের।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ