সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২ ডিসেম্বর ২০ ২১
১০ :৫৫ অপরাহ্ণ

বিপিজেএ সিলেট-মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার ৩য় দিনে সাপলুডু খেলা সম্পন্ন

বিপিজেএ সিলেট-মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ এর ৩য় দিনের সাপলুডু খেলা সম্পন্ন হয়েছে। নগরীর জিন্দাবাজার সিতারা ম্যানশনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে বৃহস্পতিবার সাপলুডু খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় যৌথভাবে চ্যাম্পিয়ন হন মো: আবু বক্কর ও মো: দুলাল হোসেন এবং যৌথভাবে রানার্সআপ হন শাহ মো: কয়েছ আহমদ ও ইদ্রিস আলী।

খেলার ব্যবস্থাপনায় ছিলেন আহবায়ক মো: দুলাল হোসেন, সদস্য সচিব মো: আবু বক্কর, সদস্য শেখ আব্দুল মজিদ। আজ শুক্রবারের দাবা খেলা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ