বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৩০ মার্চ ২০ ২১
২:২৭ অপরাহ্ণ

বিয়ানীবাজারে এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৩ জনকে নতুন ঘরের চাবি হস্তান্তর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুহিবুছ সামাদ এন্ড কমরুন্নেছা চৌধুরী (এমকেসি) ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে আলীনগর ইউনিয়নের ৩ জন সুবিধাভোগীর কাছে ১০, ১১ ও ১২নং নতুন ঘরের চাবি ও হস্তান্তর ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৬ মার্চ শুক্রবার বিকাল ৩টায় বিয়ানীবাজার আলীনগর মাঝবাড়ি ট্রাষ্টের প্রধান কার্যালয়ে তাদের কাছে চাবি হস্তান্তর করা হয়।

মুহিবুছ সামাদ এন্ড কমরুন্নেছা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার মেম্বার ও প্রজেক্ট ম্যানেজার সিএম আব্দুল্লাহ আরিফের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মকছুছুল আম্বিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মুহিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলী নগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. মাহফুজুর রহমান মোল্লা, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ফখরুল আলম চৌধুরী, সাবেক সভাপতি ও জিয়াউল বারী চৌধুরী, মানবকল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমদুর রহমান খান হিনু, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আহবাবুর রহমান খান শিমু।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ