১০ :৫৬ অপরাহ্ণ
বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সঠিক তথ্য প্রদানের লক্ষ্যে সিলেটে নিরাপদ শিক্ষা অভিবাসন মেলা অনুষ্ঠিত
যুব শিক্ষার্থীদের নিরাপদ, বৈধ এবং সঠিক তথ্যভিত্তিক শিক্ষা অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে রোববার (১৫ মার্চ) দিনব্যাপী আইডিয়ার উদ্যোগে সিলেটে নিরাপদ শিক্ষা অভিবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রমোটিং ইনফেক্টিভ, রেস্পন্সিভ এন্ড ইনক্লুসিভ গভরনেন্স ইন বাংলাদেশ (পেরি) প্রকল্পের আওতায় পরিচালিত “কমিউনিটি বেইজড আওয়ারনেস এন্ড এনগেজমেন্ট ফর সেইফ, লিগ্যাল এন্ড ইনফরমড ইয়ুথ মাইগ্রেশন প্রকল্পের অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের ট্যাগলাইন ছিল “সঠিক তথ্য, সঠিক পথ অভিবাসন নিরাপদ”।
অনুষ্ঠানে প্রায় ২ শত শিক্ষার্থী এবং ৭টি শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সঠিক তথ্য প্রদান, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম। সভাপতিত্ব করেন আইডিয়ার প্রেসিডেন্ট ড. আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
যেখানে অংশ নেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক আবুল কাশেম উজ্জল, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ই্ংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কান্তি দেব ও এডভোকেট শাহ শাহেদা আক্তার। প্যানেল আলোচনায় বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, চ্যালেঞ্জ, সঠিক তথ্য যাচাই এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন সেশনের মধ্যে ছিল রেজিস্ট্রেশন ও উদ্বোধন, বিতর্ক প্রতিযোগিতা, প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন নিয়ে প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা এবং সমাপনী অধিবেশন। বিতর্কের বিষয় ছিল উচ্চ শিক্ষা অর্জনে বিদেশ যাওয়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক, যেখানে শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরে। বিজ্ঞপ্তি