বৃহস্পতিবার, মার্চ ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৮ এপ্রিল ২০ ২০
৪:৩৩ অপরাহ্ণ

করোনা পরিস্থিতে নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে কাউন্সিলর জিল্লুর 

স্টাফ রিপোর্ট:: করোনাজনিত প্রতিকূল পরিস্থিতিতে প্রতিটা মানুষের জীবন নানাভাবে বিপন্ন হয়ে উঠছে। দিন যতই এগুচ্ছে ততদিন সংকটের দিকে যাচ্ছে মানুষজন। কোনোভাবে করোনাকে আটকানো যাচ্ছে না। সুতারাং এই যখন বাস্তবতা তখন। সিলেট সিটি কর্পোরেশন ১৮ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর  এ. বি. এম. জিল্লুর রহমান অসহায়দের পাশে এসে দাড়িয়েছেন বলে জানিয়েছে ১৮ নম্বর ওয়ার্ডের অসহায় বাসিন্দারা।

এমন দুর্যোগময় দিনে”মানুষ মানুষের জন্য ” স্লোগান দিয়ে তিনি হতদরীদ্রেরর মাঝে তিন যাবত প্রায় সোয়া ২শতাদিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বলে জানিয়েছেন, কাউন্সিলর জিল্লুর।

এই বিষয়ে তিনি বলেন, আমার এই আহবানে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে এসেছেন। বাড়িয়ে দিয়েছেন অকৃত্রিম সহযোগিতার হাত। তাদের অপ্রত্যাশিত সহযোগিতা আমাকে অপরিসীম সাহস যুগিয়েছে।

আমার নিজের ব্যক্তিগত তহবিল ও দানশীলদের সহায়তায় গঠিত এই ক্ষুদ্র প্রয়াস কেবল খেটে খাওয়া নিম্নবিত্ত পরিবার নয় কর্মহীন মধ্যবিত্তের জন্যও বরাদ্দ ছিলো। সবমিলিয়ে সোয়া দুইশো পরিবারের মধ্যে অতি নিরবে ক্যামেরার অন্তরালে বন্টন করা হয়েছে এই খাদ্য সামগ্রী।

জিল্লুর জানান, সিটি কর্পোরেশনে আমার কাছে যতটুকু ত্রান এসেছিল অসহায়দের মাঝে বিতরন করেছি । এছাড়া বর্তমান মানুষের অবস্থা দেখে গত ২৩ তারিখ আমার নিজ উদ্যাোগে খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ