১২:২২ পূর্বাহ্ণ
মানবাধিকার ফাউন্ডেশন ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগের শীবস্ত্র বিতরণ
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগ এর উদ্যোগে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিতদের এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে কোম্পানিগঞ্জ টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগের হোসাইন মোহাম্মদ ইমরান সভাপতিত্বে ও কোম্পানিগঞ্জ ছাত্রকন্ঠ সাধারণত সম্পাদক এহসান আহমেদ এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।এসময় তিনি বলেন, শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম।
তিনি বলেন, শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। শীত নিবারণের পোশাক এবং কম্বল-কাঁথার অভাবে অভাবী মানুষ কষ্টও পায়। তিনি সকলের আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা যে যা পারি তাই দিয়েই শীতার্তদের পাশে দাঁড়াই।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, উপদেষ্টা হাজী নেয়ামত উল্লাহ,সহ সভাপতি শেখ নজরুল ইসলাম, আরাফাত হুসাইন, কামরান হুসাইন,সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ চৌধুরী,মিজানুর রহমান,অর্থ সম্পাদক মো নাছিম,ক্রিয়া সম্পাদক তোফায়েল আহমদ, সহ প্রচার সম্পাদক মুনতাছির চৌধুরী, সদস্য মাহবুব,হিফজুর রহমান,কোম্পানিগঞ্জ ছাত্র কন্ঠ এর সাংগঠনিক সম্পাদক মিসু,আহসান পলাশ,ফয়ছল আহমদ সহ এলাকার মুরব্বীগণ উপস্থিত ছিলেন।