মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৭ সেপ্টেম্বর ২০ ২১
১:১৭ পূর্বাহ্ণ

নবীন আইনজীবীদের এম ইউ ল' অ্যালামনাই এসোসিয়েশনের শুভেচ্ছা

সিলেটের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের সাবেক ছাত্রছাত্রীদের মধ্যে আইনজীবী তালিকাভুক্তি তথা সনদ পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উক্ত বিভাগের সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল' অ্যালামনাই এসোসিয়েশন৷

এক অভিনন্দন বার্তায় সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট ফাতেমা ইমরোজ সামান্তা এবং সদস্য সচিব অ্যাডভোকেট শাহ শাহাদাত আলী শাকী জানান দিনদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন পড়ুয়াদের অর্জনের তালিকা সমৃদ্ধ হচ্ছে, মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের ছাত্রছাত্রীরা তাদের যোগ্যতা ও মেধার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে প্রস্ফুটিত করে চলেছে।

তারই ধারাবাহিকতায় এবারের আইনজীবী সনদ পরীক্ষার চূড়ান্ত পর্বে প্রায় শতভাগ সাফল্য ঘরে তুলেছে তারা, নিঃসন্দেহে এটি আনন্দের সংবাদ এবং আগামী দিনগুলোতেও তারা নিজেদেরকে মেলে ধরবে সফল হবে বলে সংগঠনের নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন।

ভবিষ্যতে তাদের সকল কাজে পাশে থেকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ, পাশাপাশি নবীন আইনজীবীদের সুন্দর সফল ভবিষ্যৎ কামনা করেন তারা৷

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ