বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৭ মে ২০ ২৪
৮:০ ৯ অপরাহ্ণ

তিতাসে সর্বজনীন পেনশন স্কীমের বিষয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসে সর্বজনীন পেনশন স্কীমের বিষয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টার দিকে সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। 

বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবীর সভাপতিত্বে সভায় সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো.কাউছার আহমেদ,বলরামপুর ইউপি সচিব কাজী কামাল উদ্দিন, হিসাব সহকারী মো.রিপন হোসাইন, ইউপি সদস্য মো.মোফাজ্জল হোসেন, মো.আলাউদ্দিন ব্যাপরী, মো.জাহাঙ্গীর আলম,মো.রিপন ভূইয়া, মো.মকবুল হোসেন, মো.আবুল কালাম আজাদ,মো.পাভেল মাহমুদ সুমন, মো.রমজান ব্যাপারী,সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ নাছিমা আক্তার,মোসামৎ স্বর্ণেহার আক্তার শেকা, মো.সায়েম সরকার,কাজী বিল্লাল হোসেন,মো.জুয়েল রানা,মো.আতাউর রহমান প্রমুখ।

এরপর বলরামপুর ইউনিয়নের তালিকা ভুক্ত কার্ডধারী ১৫২ জনের মধ্যে মাসিক ৩০ কেজি করে বিজিডি কার্ডের চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ