- বিজ্ঞপ্তি
১১:০ ২ অপরাহ্ণ
স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে আমাদেরকে আরো মানবিক হতে হবে: ডা. হিমাংশু লাল রায়
১৬ ডিসেম্বরে সেরা ১৬জন স্বাস্থ্যকর্মীকে সম্মাননা প্রদান
নগরীর চৌহাট্টাস্থ সিলেট স্বাস্থ্য ভবনের মনোরম প্রাকৃতিক পরিবেশে মহান বিজয় দিবস ১৬ ই ডিসেম্বরে সিলেট বিভাগের ১৬জন সেরা স্বাস্থ্যকর্মীকে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সম্মাননা ২০২১ প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস, বিজয়ের সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে স্বাস্থ্যসেবায় তৃণমূল পর্যায়ে নিবেদিত ও কোভিড-১৯ প্রতিরোধযুদ্ধে সাহসী যোদ্ধা হিসেবে সিলেট বিভাগের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক থেকে সর্বনি¤œস্তর পর্যন্ত বিভিন্ন পর্যায়ের বাছাইকৃত ১৬ জন সেরা স্বাস্থ্যকর্মীকে বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়। সন্ধ্যায় স্বাস্থ্যভবন প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে সেরা স্বাস্থ্যকর্মীদের হাতে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সম্মাননা ২০২১ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয়, প্রাইজবন্ড তুলে দেয়া হয়।
বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের আহবায়ক এম. গৌছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়। স্বাস্থ্য পরিবার সিলেট আঞ্চলিক পরিষদের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান ও আবদুল আলী বাবলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আনিসুর রহমান, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ ম-ল, ডিএইও-এর সহকারী পরিচালক (ডিসি) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, আরএমও ডা. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ডা. আবদুল কাদের, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, ইউএইচএফপিও ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, সিলেট জেলার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে সকল স্তরের স্বাস্থ্যকর্মীদেরকে সেবাগ্রহীতার পরিচিতি নয়, তার প্রয়োজনীয়তাকে বিবেচনা করতে হবে, তাকে নিজের পরিবারের সদস্য হিসেবে ভাবার চেষ্টা করতে হবে। মোটকথা দেশকে ভালোবাসতে হবে, স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে আমাদেরকে আরো মানবিক হতে হবে। আজ আমাদের সবচে বেশি প্রয়োজন মানবিক মানুষের।
সভাপতির বক্তব্যে এম. গৌছ আহমদ বলেন, দেশের প্রতি-দেশের মানুষের প্রতি মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতার বীর শহিদদের রক্ত ত্যাগের মূল্যায়ন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবো। অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কুলাউড়ায় মেয়র পদে কামাল উদ্দিন আহমদ জুনেদের প্রার্থিতা…
প্রকৃত শিক্ষা মানুষের ভেতরে বিনয়, আখলাক ও সৎ…
স্বেচ্ছায় অবসর নিয়ে আবার চাকুরি ফিরে পেতে প্রধান…
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি…
কুলাউড়ায় প্রবাসীর বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করলেন আ'লীগ…
সিলেট মহানগর বিএনপির মৎস্য অবমুক্তকরণ
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আইন ও বিচার বিভাগের বিদায়…
চোখের আলো ফেরাতে সোনাসারে মানবতার হাত বাড়িয়ে দিলেন…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা গোলাপগঞ্জে,…
জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর,…
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম বাংলাদেশ
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ