১১:৫৬ অপরাহ্ণ
ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি হিসেবে জালাল সরকারকে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন আ. লীগের সভাপতি হিসেবে মো.জালাল সরকারে পেতে চায় দলের তৃণমূল নেতাকর্মীরা।তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো.জালাল সরকার।তিনি বর্তমানে নিষ্ঠার সাথে উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক-পদে আসীন থেকে দায়িত্ব পালন করে আসছেন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও বাংলাদেশ আ.লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিজের জীবন বাজী রেখে দলের জন্য মাঠে কাজ করে যাচ্ছেন নির্লোভ জালাল সরকার। সেজন্যেই দলীয় নেতাকর্মীদের কথা চিন্তা করে নিয়মিত তাদের বসার জন্যে নিজ অর্থে দুলারামপুর বাজারে আ.লীগের অফিস নির্মাণ করে দিয়েছেন তিনি। জালাল সরকার ২০০৩ সালে বৃহত্তর দাউদকান্দি ও বর্তমান তিতাস উপজেলার ৬নং ভিটিকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য পদের দায়িত্ব পালন করেছেন।
এরপর ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মো.জালাল সরকার।এছাড়াও তিনি বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কুমিল্লা উত্তর জেলা শাখার সহ-সভাপতি ছিলেন। জালাল সরকারের সাংগঠনিক কর্মকান্ডের ফলস্বরূপে দলীয় নেতৃবৃন্দরা তাঁকে উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক পদে নির্বাচিত করেন এবং এখনো এই পদে বহাল আছেন তিনি।দলের জন্য মাঠে কাজ করতে গিয়ে বহু হামলা/ মামলার খড়গের শিকার হয়েছেন তিনি এবং আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও দলের হাল ছেড়ে দেননি দলের দুর্দিনের ত্যাগী কান্ডারী ও নিবেদিত প্রাণ মো.জালাল সরকার।
তিনি অনুষ্ঠিত জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনসহ প্রতিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নিজের অর্থ ব্যয় করে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করেছেন। এছাড়াও দলীয় নেতাকর্মীদের আপদ-বিপদে তাদের পাশে দাঁড়িয়ে তাঁদেরকে আর্থিক সহযোগিতা করেছেন বলেও এসব কথা দলের তৃণমূল নেতাকর্মীদের সূত্রে জানা গেছে। তাঁরা জালাল সরকারকে ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি হিসেবে পেতে মাঠে কাজ করে যাচ্ছেন বলেও জানা যায়। দলের তৃণমূল নেতাকর্মীরা জানান- জালাল সরকারকে ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি নির্বাচিত করা হলে দল আরও শক্তিশালী হবে এবং তৃণমূল নেতাকর্মীদের ভাগ্যের পরিবর্তন হবে।এবং ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগ স্পাতের মতো একটি শক্তিশালী সংগঠনে পরিনত হবে ব'লে এসব কথা তাঁরা বলেছেন।