৭:৪১ অপরাহ্ণ
তিতাসে কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের সদর কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার ইভা কিন্ডার গার্টেন মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দের উপস্থিতিতে কড়িকান্দি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.মোহর মুন্সির সভাপতিত্বে এবং সদস্য সচিব মো.আলী হাসান মোল্লার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী মো.আলী হোসেন মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম-আহবায়ক মো.আবুল কাসেম, সদস্য মো.অহিদ উল্লাহ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক আবুল খায়ের ভূইয়া টিপু প্রমুখ।