মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০ ২১
৯:৩৭ অপরাহ্ণ

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে এমদাদ চৌধুরী

সিলেট জেলার সর্ববৃহৎ পরিবহন শ্রমিক সংগঠন ‘সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৪১৮)’-এর ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। ‘সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন, রেজি-১৪১৮’ এর বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিদর্শন করেন তিনি। এসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের শান্তিপূর্ন পরিবেশ দেখে তিনি অভিভুত হন। সুন্দর নির্বাচনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় ক্ষেত্রে এমন অবাধ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি জোর দাবী জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়ত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যান বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন প্রমূখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ