১১:২৪ অপরাহ্ণ
দরিদ্র পরিবারের মাঝে রোটারী ক্লাব সিলেট সেন্ট্রালের টিউবওয়েল হস্তান্তর
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ফ্রি টিউভওয়েল হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকালে খাদিমনগর ইউনিয়নের চানপুর গ্রামের এওলারটুক এলাকার বাসিন্দা অসহায় দরিদ্র রাজমিস্ত্রি মোঃ হাবিবুর রহমানের পরিবার সহ এলাকার বিভিন্ন মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই টিউভওয়েল স্থাপন করা হয়।
টিউভওয়েল হস্তান্তরকালে বক্তারা বলেন, অত্র এলাকায় দীর্ঘ দিন ধরে বিশুদ্ধ পানির সংকটে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। অস্ত্র এলাকায় বিশুদ্ধ পানির টিউভওয়েল স্থাপনের ফলে আশপাশের লোকজন এখান থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবেন। যার ফলে এলাকার মানুষ কিছুটা হলেও এর সুফল ভোগ করবেন। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল সব সময় সমাজের অসহায় মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে। বৈশ্বিক মহামারি করোনার মধ্যে তারা তাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন।
টিউভওয়েল হস্তারকালে উপস্থিত ছিলেন, এসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ ইশতিয়াক আহমদ চৌধুরী পিএইচএফ, ক্লাব সভাপতি রোটাঃ বিকাশ কান্তি দাস পিএইচএফ, রোটাঃ পিপি মোঃ নজরুল ইসলাম পিএইচএফ, রোটাঃ পিপি মোঃ আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ আইপিপি মোঃ রুহুল আলম আরএফএসএম, সভাপতি ইলেক্ট রোটাঃ মোহাম্মদ শামসুদ্দীন পিএইচএফ, রোটাঃ ইমদাদ হোসেন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।